October 18, 2026, 9:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জহিরর রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নাছিমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার বিকেল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই গ্রামের জাহা বক্সের স্ত্রী। 

নিহতের পরিবারের স্বজনরা জানান, বিকেলে বাইরে বৃষ্টি হচ্ছে  দেখে নিজের বাড়ির ঘরের জানালা বন্ধ করতে যান নাছিমা বেগম। এসময় জানালার গ্রিলে হাত দিলে বিদ্যুতায়িত হন তিনি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান নাছিমা বেগম। 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net