May 14, 2026, 4:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো

পুলিশ সদস্যের বাড়ি ভাড়া করে নকল প্রসাধনীর ব্যবসা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার বাগানপাড়ার একটি বাড়ির গুদামে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র‍্যাব। অভিযানে জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডেরর বিপুল পরিমাণ নকল প্রসাধনী। 

আজ বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। সিলগালা করা হয় গুদামটি। পরে নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, শহরের বাগানপাড়ায় পুলিশ সদস্য মবিরুল ইসলামের বাড়িতে দীর্ঘ ১৪ বছর থেকে ভাড়া থাকেন গোলাম মোস্তফা (৩৮)। তিনি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের রিকাত আলীর ছেলে। সেই থেকে নকল প্রসাধনী মজুদ করে ব্যবসা করে আসছেন তিনি। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বড় বাজারের মুন সুপার মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান অভি-অনিক এন্টারপ্রাইজে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। সেখান থেকে আটক করা হয় দোকান মালিক মোস্তফাকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির গুদাম থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধনী। মূলত সে ওই নকল প্রসাধনীর ডিলার। পরে নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় গুদাম মালিক  গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহাই পান মোস্তফা 

ঝিনাইদহ র‍্যাব- ৬ এর কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, ২০০৭ সালে পুরো বাড়িটি ভাড়া নেন মোস্তফা। তারপর থেকে অবৈধভাবে নকল প্রসাধনী আমদানী করে বিক্রি করে আসছে সেসে। বাড়ির নিচ তলাটির জানালা বন্ধ করে গুদাম হিসেবে ব্যবহার করতো মোস্তফা। 

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, নকল প্রসাধনীর মধ্যে শিশুদের পণ্যও রয়েছে। এসব প্রসাধনী ব্যবহার করলে শিশুদের জটিল রোগ দেখা দিতে পারে। অন্যদেরও ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হতে পারে। জব্দকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলেও জানান তিনি। 

অভিযানে সহযোগীতা করেন ঝিনাইদহ র‍্যাব- ৬ এর কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, এএসপি তারেক আমান বান্না, চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মিলন মিয়া।  

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net