April 16, 2026, 10:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

চোরাচালানের সময় সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার

জহিরর রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

আজ শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জান এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান। 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি।  মুন্সীপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধারমারা নদীর উপর দিয়ে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলো। এসময় বিজিবির সদস্যরা অজ্ঞাত ওই ৩ ব্যক্তিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩ টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২২ কেজি ৭০০ গ্রাম রূপার তৈরি গহনা উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জান জানান, উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা।  উদ্ধারকৃত রূপার গহনা দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net