August 25, 2026, 8:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

অনলাইন প্রেস ইউনিটির মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

অনলাইন সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের জেলা শিক্ষা অফিসের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা সভাপতি শৈবাল আদিত্য৷সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, মিলন মাযহার, সহ-সভাপতি অর্পণ মাহমুদ, শরিফুল হক পপি, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সহ-সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক, প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ তাক্কু, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ, কার্যনির্বাহী সদস্য জালাল খোকন প্রমুখ৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ৷ কর্র্মসূূচি উদ্বোধন শেষে শহরের ঝাউতলা মোড়, মজমপুর গেট ট্রাফিক অফিস, পাঁচ রাস্তার মোড়, হাসপাতাল মোড় সহ বিভিন্ন  স্থানে  পথচারী ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরন কর্মসুূচি মাসব্যাপী চলবে বলে জাানান জেলার নেতারা ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net