October 17, 2026, 10:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছেন।
জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে  গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত আসাদুল (২২) জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ঘোষপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, আসাদুল গরুর খামার করার জন্য তার বাবার কাছে ৫ লাখ টাকা দাবী করে। তার বাবা একসাথে এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলা সাড়ে ১১ টার দিকে  সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
এসময় বাড়ির ও আশেপাশের প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে  ও পরিবারের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net