October 17, 2026, 10:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

যুবককে কুপিয়ে হত্যা/১২ বছর পর ছয়জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় কাবিজুর রহমান দৌলত হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডিত এক আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

দণ্ডিতরা হলেন- জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামের রজব আলী জোয়ার্দারের ছেলে মানিক জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সরকারের ছেলে আনোয়ার হোসেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামের হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (সাগর), ফুলবাগাজী গ্রামের আজিম আলির ছেলে রানা খান (সোলেমান), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের লস্কর আলীর ছেলে কাউছার আলী ও একই উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাবিজুর রহমান দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সেদিন কুষ্টিয়া সদর উপজেলার বড়আইলচারা এলাকায় একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৯ জুলাই সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন দৌলতের ভাই আব্দুর রউফ।

পরে মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ১২ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দণ্ডিত কাউছারকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। এ মামলায় কোরবান নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এদিকে, মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দৌলতের স্বজনরা। আদালতে উপস্থিত তার স্বজনরা বলেন, দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ ১২ বছর মামলার কার্যক্রম শেষে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net