November 17, 2026, 4:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

রেড ক্রিসেন্ট সোসাইটি উদ‍্যোগে দৌলতপুরে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের উদ‍্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় ফিলিপনগর আবেদের  ঘাটে দৌলতপুর উপজেলার বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  আজগার আলী।
তিনি বলেন,আমি নয় আওয়ামী লীগ,আওয়ামী মানে জনগণ। জনগণের কল‍্যাণে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে এবং অশুভ শক্তি যাতে কোন ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব  রেজাউল হক চৌধুরী,সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,কুষ্টিয়া জেলার সভাপতি ড.মোফাজ্জেল হক,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জিয়াউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এ্যাডঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক
এ্যাডঃ মির্জা আলম রিগ‍্যান, ত্রাণ ও সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক স্বপন আলী,সদস‍্য ফজলুল হক চেয়ারম্যান,মোঃআসমত আলী মাষ্টার, আলহাজ্ব মোঃ আসলাম উদ্দিন,মোঃ গোলাম জাকারিয়া,সরদার মোঃ আকতার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আর্তমানবতার কল‍্যাণে খাদ‍্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব‍্যাহত থাকবে জানিয়েছেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net