November 25, 2026, 3:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

 আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত  জাকির হোসেন বুলবুলকে সংবর্ধনা

আব্দুল আলিম ভেড়ামারা/

বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করেন।
ভেড়ামারা পৌরসভার ফারাকপুর রেলগেট সংলগ্ন এলাকায় গতকাল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায়
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন। ভেড়ামারা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা পৌর শাখার সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বুলবুল। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, পৌর কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন গামা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net