March 14, 2026, 7:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোকসায় ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত 

 দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ প্রতিযোগিতা। ৬ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপগ্রাম খালে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা।
প্রতিযোগিতায় ১০ টি দল অংশ গ্রহণ করে। এবং ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের মায়ের দোয়া দলটি। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌকাবাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম ওরফে শফি লিডার। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ধোকড়াকোল কলেজের শিক্ষক অনিরুদ্দিন আহমেদ প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল তাজ ইলেকট্রনিক্স।
আয়োজকদের মধ্যে অন্যতম মিল প্রামানিক জানান , প্রতিবছরই তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভন্ন খেলার আয়োজন করেন। যার মধ্যে লাঠি খেলা, কাবাডি, হাডুডু অন্যতম। এবছর ছিল ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ১০ টি দল অংশ গ্রহণ করে। ৬ দিন ব্যাপী খেলার ৪র্থ দিনে তিনটি দলের মধ্যে কুমারখালী জগন্নাথপুরের মায়ের দোয়া, কুমারখালী জোতপাড়ার প্রবাসী এক্সপ্রেস ও খোকসা গোঁসাই ডাঙ্গীর পূবের ভিটা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে কুমারখালী জগন্নাথপুর বিজয়ী হয়। বিজয়ী দলকে ২৪” এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। এবং অপর দুই দলকে ২১” ও ১৪” সিআরডি টিভি দেয়া হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা গুলো যাতে মানুষের মাঝ থেকে হারিয়ে না যায় সে কারনেই তারা এমন উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net