October 18, 2026, 10:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারীক গণধর্ষণ /আটক-১

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।ওই ঘটনায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই নারী। পরে রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার আসামীরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের আবু ছদ্দিনের ছেলে মুলাম হোসেন (৫০), একই উপজেলার বন্দরভিটা গ্রামের মৃত সন্টুর ছেলে রিপন আলী ওরফে লিপন (৩৫), শালিকা গ্রামের বারেক আলীর ছেলে হাসান আলী (৪০), জসিম উদ্দিনের ছেলে নাজিরুল ইসলাম (২৫), মহেশপুর গ্রামের মৃত তপেল বিশ্বাসের ছেলে হাবু হোসেন (৪২), নান্দবার গ্রামের আব্দুল মান্নানের ছেলে হামিদুল ইসলাম (৩৪),  আসমানখালী গ্রামের মনসের আলীর ছেলে মিজানুর কলু (৪০) ও অজ্ঞাত আরও একজন।
নির্যাতনের শিকার ওই নারী জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তানকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন ওই নারী। অভাব অনটনের কারণে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তার পূর্ব পরিচিত আসমানখালী গ্রামের মিজানুর রহমান কলুকে একটি কাজ ঠিক করে দেয়ার জন্য বলেন তিনি। কলু ওই নারীকে আসমানখালী বাজারে আসতে বলেন। গত মঙ্গলবার দুপুরে ওই নারী আসমানখালী বাজারে ডাকেন কলু।
নির্যাতনের শিকার ওই নারী মামলার এজহারে উল্লেখ করেন, আসমানখালী বাজারে গেলে তাকে স্থানীয় রশিদের দোতলা বিল্ডিংয়ের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে কলুসহ ৮ জন। ধর্ষণ শেষে তাকে বিকেল ৪টার দিকে ওই কক্ষে ফেলে রেখে চলে যায় ধর্ষণকারীরা। পরে ওই নারী আসমানখালী বাজারের রশিদের দোতলা থেকে নেমে বাড়িতে চলে যান। ঘটনার পর বুধবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও একজনকে অজ্ঞাত আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই শালিকা গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী মুলামকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আজ বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে। আর গ্রেফতারকৃত মুলামকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net