October 13, 2026, 11:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় টিকা কেন্দ্রে উপচেপড়া ভীড়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়া খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা টিকা নিতে উপছেপরা ভিড় দেখা দিয়েছে। উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা রেজিস্ট্রেশন করেছেন ৩৩ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে মোট টিকা প্রদান করা হয়েছে ৩১ হাজার ৬৩ ডোজ।
উপজেলায় অ্যাস্ট্রোজানিকা’র প্রথম ডোজ  টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৭৩৭ ডোজ, দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে ৪ হাজার ৬৯৯ জন কে।
এছাড়াও সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১১ হাজার ৯৭৯ ডোজ এবং দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন হয়েছে ৫ হাজার ৬৪৮ জন কে। উপজেলা দুই রকমের টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে মোট ১০ হাজার ৩৪৭ জন।
এ নিয়ে উপজেলায় মোট করোনায় ৩১ হাজার ৬৩ ডোজ টিকা প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানানো হয়েছে।
একই সময়ে উপজেবাসীর পক্ষ থেকে ৩৩ হাজার ৭৫৭ জন টিকা নিতে রেজিষ্ট্রেশন করেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালেও উপজেলা টিকা কেন্দ্রে উপছে পরা ভিড় দেখা গেছে। লম্বা লাইনে দীর্ঘ সময় নারী পুরুষ প্রার ৪ শত জন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকছন তবে করোনা মহামারীর টিকার সুষ্ঠুভাবে পরিচালনার কারণে খোকসায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই থেমে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩০৭ টি নমুনা পরীক্ষা করে ৯৮১ জন করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন মৃত্যু বরণ করেছেন।সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০৭ জন। বর্তমানে উপজেলায় হোম আইসোলেশন এ আছেন  ৩৯ জন।এ অবস্থায় যদি জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলেন শূন্যের কোঠায় করোনার আক্রান্তের সংখ্যা আসতে সময় লাগবে না বলে স্বাস্থ্য বিভাগের দাবি। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, করোনার স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে সরকারের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মানার জন্য সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং মাক্স পরিধান করে চলাচলের জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net