September 10, 2026, 1:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

খোকসায় সরকারের উন্নয়ন, অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন, অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজনে শুক্রবার বিকেলে সাড়ে ৩ টায় বিলজানি বাজারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানি শোষণ থেকে এদেশকে মুক্ত করেছে। দেশ ও দেশের মানুষের জন্য স্ব – পরিবারে রক্ত দিয়েছেন বঙ্গবন্ধু। আজ দেশের মানুষের সময় এসেছে রক্তের ঋণ পরিশোধের। বারবার নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কণ্যাকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিতে হবে।
 বঙ্গবন্ধু কণ্যা যখন দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ঠিক তখনই এক শ্রেনির জামাত, বিএনপি, রাজাকার সমর্থিত লোকজন উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা পায়তারা করছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণ জামাত বিএনপির রাজনীতিতে কবর রচনা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু ও সদস্য ও সাবেক পিপি আকরাম হোসেন দুলাল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ প্রমূখ।
এসময় শত শত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net