March 15, 2026, 5:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোকসায় পণ্য পরিবহন মালিক সমিতির ৭২ ঘন্টা কর্মবিরতি সভা অনুষ্ঠিত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যায্য সংগত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ দফা কর্মবিরতির প্রস্তুতিমূলক সভা শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খোকসা বাসস্ট্যান্ডে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, কোষাধক্ষ্য মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান জিকু, হাজী আব্দুল বারিক, আব্দুর রাজ্জাক, রুবেল সহ আরো অনেকে।
৭২ ঘন্টা কর্মবিরতি উক্ত প্রস্তুতিমুলক সভায় বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যায় সংগত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত কভার ভ্যান, ট্রাক, প্রাইমমুভার-ট্রেইলার, মিনিট্রাক/পিকআপ এ সারাদেশের সাথে এক যোগে কুষ্টিয়া খোকসা সমিতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।
সারাদেশের কর্মবিরতি পালনে মালিক এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেই সাথে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে সঠিকভাবে সারদেশে পণ্য পরিবহনে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net