November 10, 2026, 6:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

বিএনপি এখন ঘরে বসে আবাসিক রাজনীতি করে : জর্জ এম,পি

হুমায়ুন কবির, খোকসা/
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ জনগণ জামাত – বিএনপির রাজনীতিতে কবর রচনা করেছে। বিএনপি এখন ঘরেবসে দরজা লাগিয়ে আবাসিক রাজনীতি করতেছে। ঘরের ভিতরে তাঁরা বারবার আন্দোলন সংগ্রামের ডাক দেয়। ঘরে ভিতরেই তাঁরা সংগ্রাম করে। ‘রোববার বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপকগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন, অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপকগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাসী। সেজন্য শেখ হাসিনার ডাকে সারা দিয়ে জনগণ বারবার নৌকায় ভোট দেয়। ‘
তিনি আরো বলেন, ‘ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দ্বিধা দন্দ ভুলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক ও শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল আলম, কুমারখালী উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ, জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সন্তোষ কুমার প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net