April 17, 2026, 2:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

বুদ্ধি প্রতিবন্ধীকে বলাৎকারের অভিযোগ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
আজ রোববার বিকেল ৪ টার দিকে বলৎকারের শিকার ওই মাদ্রাসা ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের বাড়ি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের বাবা জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে জুড়ানপুর গ্রামের বখাটে যুবক ইয়ামিন আলী ঘাস কাটার কথা বলে আমার ছেলেকে ডোবার মাঠে নিয়ে যায়। এসময় তাকে জোরপূর্বক বলাৎকার করে ইয়ামিন। বিষয়টি কাউকে না বলার জন্য তাকে হুমকি ধামকি দেয় সে। আজ রোববার বিষয়টি জানাজানি হলে আমার ছেলেকে জিজ্ঞেস করলে বিষয়টি খুলে বলে সে।  পরে বিকেলে চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান,  ঘটনাটি বেশকিছু দিন আগের। তাই তেমন কোন আলামত পাওয়া যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল খালেক জানান, ওই ঘটনায় এখনও থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net