April 15, 2026, 6:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

খোকসায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দু’আরোহী আহত

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের ব্রাক ফুলতলা নামক স্থানে ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহত দুই জন হলেন রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া ওমর আলীর ছেলে সাঈদ হোসেন (৪০) ও একই ইউনিয়নের তারাপুর গ্রামের মোঃ আবু ইউসুফ পরামানিক এর ছেলে শহিদুল ইসলাম (২৫)।
স্থানীয় এলাকাবাসী আহত দু’ জন কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে আনেন।
আহতদের মধ্যে সাইদ হোসেন এর অবস্থা বেশি খারাপ দেখায় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ শামীম মাহমুদ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। অপর আহত শহিদুল ইসলাম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ফাস্টফুড ও হোটেল ব্যবসায়ী সাঈদ, শহিদুল কুমারখালী থেকে নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে আসার পথে সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ২ টার সময় শিমুলিয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে ভ্যানের পিছনে সজোরে আঘাত দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। ভ্যানটি ভেঙ্গে গেলেও চালক সুস্থ আছেন বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় এলাকাবাসী আহত দু’জন কে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরি বিভাগে আনেন।
পুলিশ ঘটনাস্থান থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net