August 5, 2026, 2:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহকে হত্যার ঘটনায় চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ রায় দেয়া হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামি হলেন- সদর সাব রেজিস্ট্রার অফিসের পিয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা মাঠপাড়া এলাকার আলী শেখের ছেলে ফারুক হোসেন (৩৮), কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ও একই অফিসের নকলনবিশ সাইদুল ইসলাম (৩৭), কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও মিরপুর সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ (৪০) এবং কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মশিউল আলম (৪০)।
একই সময়ে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন ডাবলুকে (৩৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় নুর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা। কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার অফিসে চাকুরীর আগে তিনি জেলার খোকসা, মিরপুর ও কুমারখালী সাব-রেজিস্ট্রার অফিসে চাকুরীরত থাকাকালীন আসামীদের সাথে তার পরিচয় হয়। তাদের সাথে তিনি নানা ধরনের লেনদেন করতেন। লেনদেনের সূত্র ধরে আসামীদের সাথে গোলমালের সৃষ্টি হয়। আসামীরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।
হত্যাকান্ডে পরের দিন ৯ অক্টোবর নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে গত বছর ২০ মে পুলিশ আসামিদের বির“দ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রায়ের সময় আসামীরা আদালতে উপ¯ি’ত ছিলেন।
নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে ঢাকাতে থাকতেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net