March 13, 2026, 5:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় সত্তর বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪ টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চিলাহাটি থেকে ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আলমডাঙ্গা স্টেশনের ১ নং প্লাটফর্মে দাঁড়িয়েছিল চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস ট্রেন। এসময় অজ্ঞাত এক বৃদ্ধ আলমডাঙ্গা স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ১ নং প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে দ্রুত আবারও ২ নং প্লাটফর্মের উপর ওঠার চেষ্টা করেন তিনি। প্লাটফর্মে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ। অজ্ঞাত ওই বৃদ্ধের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গী।এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তেও চেষ্টা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net