October 17, 2026, 12:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের জন চলাচলের অযোগ্য রাস্তাটি নিজেরাই সংস্কার করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪ টি খন্ডে প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও এলাকাবাসী প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করেছেন বলে জানাগেছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩  কিলোমিটার দৈর্ঘ্য কাঁচা রাস্তাটির বিভিন্ন  জায়গায়  বড় বড় গর্ত ও কাদা পানিতে ডোবা। ভ্যান সহ বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা হচ্ছেন ভোগান্তির শিকার।
গোসাইডাঙ্গী গ্রামের বাসিন্দা উত্তর জয়ন্তীহাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান জানান, গোসাইডাঙ্গী গ্রামের এলজিইডির এই রাস্তাটি কখনও সংস্কার হয়নি। জনগুরুত্বপূর্ণ এমন রাস্তা বাংলাদেশের কোথাও কাঁচা আছে কিনা আমার জানা নেই। এই রাস্তা দিয়ে ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প,  স্কুল, কলেজ, বাজার ও শহরে হাজার হাজার লোক চলাচল করে। বছরের ৪/৫ মাস রাস্তাটি পানিতে ডুবে থাকে। প্রয়োজনের সময় বাইরে যেতে হলে মোটরসাইকেল রেখে লাফিয়ে লাফিয়ে চলতে হয়। বাচ্চারা স্কুলে যাবার সময় অনেকে কাদা পানিতে একাকার হয়ে বাড়িতে ফিরে যায়। এতোদিন পর  অত্র অঞ্চলের বাসিন্দাদের অনুরোধে আমবাড়িয়া ইউনিয়নের আব্দুস সামাদের আর্থিক সহায়তায় রাস্তার বিভিন্ন খানাখন্দ বালির বস্তা দিয়ে সংস্কার করে জন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।
এলাকাবাসী হাছেন আলী প্রামানিক, আকামদ্দিন প্রামানিক ও মো. জাহিদ হোসেন জানান, এলাকার জনপ্রতিনিধিরা জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য কেউই এগিয়ে আসেননি। বর্ষা মৌসুমে তাদের ভোগান্তির শেষ থাকেনা।
 এ বিষয়ে বর্তমান  আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান খান বিষু বলেন, ২৫ বছর আগে তিনি একবার এই রাস্তাটি মাটি দিয়ে সংস্কার করেছিলেন। তারপর থেকে এ পর্যন্ত আর কেউ রাস্তাটি সংস্কারের জন্য এগিয়ে আসেনি।
তিনি আরো জানান গত বছর গোসাইডাঙ্গীর আব্দুস সামাদ তাকে সাথে নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করলে তারা জানান  টেকনিক্যাল ত্রুটির কারনে রাস্তাটির উন্নয়ন হচ্ছে না

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net