October 17, 2026, 1:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ার কুমারখালীতে আবাদি জমিতে রহস্যজনক গভীর গর্ত ! 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে সোমবার সকালে ওই উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবাদি জমির মাঝখানে গর্ত দেখে জমির মালিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।জমির মালিক লোকমান হোসেন শেখ জানান, প্রতিদিনের মতো সকালে এসে আবাদি জমির মাঝখানে ৩ ফুট গভীর গর্ত এবং গর্তের পাশে বাঁশ, মোটা রশি, বস্তা ও পুরনো ইট পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তিনি ধারণা করেন হয়তো, তার জমিতে লাশ পুঁতে রাখা হয়েছে। এই সংবাদ প্রচার হলে শতাধিক এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভিড় জমান। এ সময় কুমারখালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গর্তের মধ্যে থাকা রাসায়নিক দ্রব্যজাতীয় পদার্থ দেখতে পান। এ সময় তারা জমির মালিককে গর্ত বন্ধ করার নির্দেশ দেন এবং গর্তের আশপাশে ও ভেতরে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু নমুনা হিসেবে সংগ্রহ করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাকিব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশে পড়ে থাকা ও গর্তের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত বিষয়টির রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। তবে গর্তের ভেতর ও আশপাশের রাসায়নিক দ্রব্য পরীক্ষা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net