June 18, 2026, 4:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাগুয়ান গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রফিকুল ইসলাম ও হাসিব মেম্বরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ের উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত হয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রন করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে হাপিজুর রহমান (৪২), মুস্তাকিম (৪০),  সম্রাট ২০), সোহাগ (১৬), রুস্তম (৫২), আনোয়ার হোসেন (৪৫), রুপালী খাতুন (৩০), আফিরুল ইসলাম (৪১), রফিকুল ইসলাম (৪৮), আব্দুর রাজ্জাক (৩৮) ও ওয়াসিম (৩৩) সহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরি¯ি’তি নিয়ন্ত্রণে এলকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net