April 29, 2026, 10:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

খোকসায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও যুব পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব পরিষদ খোকসা উপজেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে খোকসা কালীবাড়ি মন্দিরের গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খোকসা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মহাদেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুনীল কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও যুব পরিষদের আহ্বায়ক কল্লোল সরকার, দিলীপ বিশ্বাস ষষ্ঠী, পলাশ বিশ্বাস ও ইঞ্জিনিয়ার দিলীপ সেন প্রমূখও।
বক্তারা কুষ্টিয়া সহ সারাদেশে প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। সরকারের কাছে এই রকম ঘৃণ্যতম কাজের তীব্র প্রতিবাদ জানান। অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পর উপস্থিত সুধী দের নিয়ে মন্দির পরিষদ চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আসন্ন দুর্গাপূজা সঠিক ভাবে উদযাপন করার লক্ষ্যে সকলের একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে ধর্মীয় আচার্য পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net