October 17, 2026, 1:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

ইবিতে ভর্তি পরীক্ষা গ্রহণে কেন্দ্রীয় কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

দৈনিক  কুষ্টিয়া প্রতিবেদক/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ  স্নাতক শ্রেণীতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে  সুষ্ঠ , সুন্দর, উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের  প্রস্তুতি  সভা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রশাসনভবনের তৃতীয়তলার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। সভায়  উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারঃ) এ কে আজাদ লাবলু। উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় ক্যাম্পাসে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা পরীক্ষাগুলো নিবো এবং পরীক্ষা গ্রহণের সার্বিক বিষয়ে দৃষ্টান্ত  স্থাপন  করবো ২০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। উল্লেখ্য যে, গুচ্ছভুক্ত ব্যতিরেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net