June 15, 2026, 12:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

কুষ্টিয়ার দৌলতপুরের সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সোনিয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।নিহত সোনিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া এলাকার গ্রামপুলিশ জালাল উদ্দিনের মেয়ে। সোনিয়া ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। ৪০ দিন আগে তার মা রোজিনা খাতুন হৃদরোগে মারা যান।নিহতের বাবা জালাল উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে নানির সঙ্গে ঘুমিয়ে ছিল সোনিয়া। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে আমরা বুঝতে পারি তাকে সাপে কামড় দিয়েছে।এরপর তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে সোনিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে হাসপাতালের একটি সূত্র সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ মর্গে রয়েছে। সাপের কামড়ে সোনিয়ার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net