August 25, 2026, 6:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বাবার সঙ্গে ধস্তাধস্তি, গুলিতে আহত ছেলে

আন্তর্জাতিক ডেস্ক/

বন্দুক নিয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি বেধেছিল বাবা-ছেলের মধ্যে। সেই সময়ে হঠাৎই বাবার হাত থেকে বন্দুক পড়ে গিয়ে ছিটকে বের হয় গুলি। এ ঘটনায় আহত হয়েছেন ছেলে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। এই ঘটনায় প্রমোদ কুমার নামে প্রাক্তন ওই সেনাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তার ছেলে পবন কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকালে পবন কুমারের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন ঘটনাটি সম্পর্কে কিছু বলতে চাননি। তবে ওই পরিবারের এক প্রতিবেশী লাল্টু সরকার জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎই বাজি ফাটার মতো একটি আওয়াজ শুনতে পান তারা। এর কিছুক্ষণের মধ্যেই দেখেন, বাড়ির গেট খুলে বেরিয়ে আসছেন পবন। দু’পা দিয়ে রক্ত বেরোচ্ছে।

ওই যুবক কোনও রকমে জানান, বাবার বন্দুক থেকে গুলি বেরিয়ে তার পায়ে লেগেছে। জখম হয়েছে তাদের পোষ্য কুকুরটিও।লাল্টু বলেন, পবনের কথা শুনে আমরা হকচকিয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি মোটরবাইকে চাপিয়ে ওকে হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মাঝেমধ্যেই প্রমোদদের বাড়ি থেকে উচ্চ আওয়াজ পেতেন তারা। বৃহস্পতিবার রাতেও তেমন আওয়াজ শুনে প্রথমে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু এমন গুলি চালানোর ঘটনা যে ঘটবে, তা ভাবতে পারছেন না তারা।

পুলিশ জানিয়েছে, প্রমোদের দোনলা বন্দুকের লাইসেন্স রয়েছে। কোনও একটি বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়েছিল। সেই সময়ে হঠাৎ বন্দুক বার করেন প্রমোদ। ছেলে সেই বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। তখনই প্রমোদের হাত থেকে বন্দুকটি পড়ে গুলি বেরিয়ে য়ায়। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net