November 24, 2026, 9:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন আবেদের ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল হক কবিরাজ, মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর মোহন সাহা ও স্থানীয়  সুধী ওরুশ কবিরাজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
আজ ৪অক্টেবর থেকে ২৫অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ সফল করার জন্য নদীপাড়ের মানুষকে সচেতন করতে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net