March 1, 2026, 2:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

দীর্ঘ ১৮ মাস পর চালু হচ্ছে চবির শাটল ট্রেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন চালু হচ্ছে ১৬ অক্টোবর। তবে আপাতত সীমিত পরিসরে এ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। আপাতত শিডিউল সীমিত থাকবে। সকালে দুটি ও দুপুরে দুটি থাকবে। রাতে কোনো ট্রেন থাকবে না। ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দেয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। হয়তো এ সপ্তাহে হয়ে যাবে। সকালে দুটি ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে। দুপুরে সেগুলো আবার বটতলীর উদ্দেশ্যে রওনা করবে। রাতে আর কোনো ট্রেন নেই। তিনি আরো বলেন, ট্রেনগুলো সাময়িকভাবে চালু করা হচ্ছে। পরবর্তীতে হয়তো নিয়মিত শিডিউলে চলবে। শুরুতে সকাল ৮টা ও ৯টার দিকে বটতলী স্টেশন থেকে যাত্রা করতে পারে।২০২০ সালের মার্চে করোনার প্রকোপ বাড়লে বিশ্ববিদ্যালয়ের শাটল চলাচল বন্ধ হয়। তবে সর্বশেষ শুক্রবার ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধার্থে চবি রুটে একটি করে ট্রেন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net