April 19, 2026, 2:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা /
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আহসান বিশ্বাস (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বেলগাছি মালিথা পাড়ায়য় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আহসান বিশ্বাস একই উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। স্থানীয়রা জানান, বিকেলে কুষ্টিয়া থেকে বালি নিয়ে আলমডাঙ্গার খাসকররায় যায় একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-৩০৮৬)। ফেরার পথে বেলগাছি মালিথা পাড়ায় ট্রাকটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল চালক আহসান বিশ্বাস ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি আলমডাঙ্গার দিকে পালিয়ে আসার সময় আটক করেন স্থানীয়রা। এসময় ভাংচুর করা হয় ট্রাকটি। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় ট্রাকের
চালক রাজু ও সহকারি সেলিমকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net