May 6, 2026, 8:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি

১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস” উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ অক্টোবর ২০২১ “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে “শেখ রাসেল দিবস”-২০২১ উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে শেখ রাসেল হল চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও শেখ রাসেল হলের পতাকা উত্তোলন করা হবে।

এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবস ২০২১ এর দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হবে।

বেলা ১১ টায় শেখ রাসেল দিবস (শেখ রাসেলের জন্মদিন) উপলক্ষ্যে শেখ রাসেল হলের হলরুমে আলোচনাসভা, চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শেখ রাসেল হলে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net