May 6, 2026, 8:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি

১ বছরের সাজা থেকে বাঁচতে ৮ বছর পলাতক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের যুবক জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিক (৩৯)। ২০১৩ সালে চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হয় তার। তারপর থেকে ওই সাজা থেকে বাঁচতে ৮ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে ৮ বছর পর  তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪ টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এর আগে সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তৌফিক সদর উপজেলার বেলগাছি গ্রামের মাদ্রাসা পাড়ার নুরুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ২০১০ সালে ঢাকায় পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন তৌফিক। ২০১২ সালে আবারও ঋণ নিয়ে সিলেটে ট্রান্সপোর্ট ও মোটর পার্টসের ব্যবসা শুরু করেন তিনি। ২০১৩ সালে সর্বমোট প্রায় আড়াই কোটি টাকা ঋণী হয়ে পড়েন তিনি। এরপর ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় ঢাকা ও চুয়াডাঙ্গা আদালতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। ওই বছরই তার সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ সকালে রাজধানীর বনানী  এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ৬ টি সাজা পরোয়ানাসহ মোট ১০ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net