April 14, 2026, 1:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা

খোকসার শত বছরের লাল তেঁতুল গাছটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর  

হুমায়ুন কবির, খোকসা/

দুই’শ বছরের পুরনো ঐতিহ্য লাল তেতুল সংরক্ষণে এলাকাবাসীর দাবি উঠেছে। তারা দাবী করছে এই তেঁতুল গাছকে ঘিরে এখানে পর্যটন নগরী গড়ে তোলা হোক।
ব্রিটিশ নীলকরদের ফেলে যাওয়া সম্পত্তির উপর বিরল প্রজাতির লাল তেতুল কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদীর ঘেষা হিজলাবট গ্রামে অবস্থিত।
ইতিহাস   ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটন নগরী হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামটি এখন অনেকটাই পর্যটন নগরী পরিণত হয়েছে। এই গ্রামের একদিকে রয়েছে নীলকুঠি অপরদিকে রয়েছে ঐতিহ্যবাহী লাল তেতুল গাছ।
এলাকাবাসীরা দাবী করেন, এই লাল তেতুল গাছ ও নীলকুঠি দেখতে দূর-দূরান্ত থেকে বহু লোক এখানে আসেন। তবে এই তেতুল কাঁচা থাকতে এতোটাই লাল দেখা যায়, রক্তের মতন লাল দেখায়। যা কিনা মানুষের অনেকটাই আকৃষ্ট করে। তেতুল দেখতে যেমন লাল, ঠিক তেমনি খুব সুস্বাদু টক মিষ্টি ঝালে সমৃদ্ধ।
সাতচল্লিশের দেশভাগের পর এই সম্পত্তিটি সরকারের অধিকরণে হয়। পরবর্তীতে কুষ্টিয়া জেলা পরিষদের মাধ্যমে ডিসিআর এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে লিজ দেওয়া হয়েছে। বর্তমানে তেঁতুল গাছের জায়গাটি এলাকাবাসীর মাঝে লিজ রয়েছে। তবে দূরদূরান্ত থেকে আগত এলাকাবাসী এই গাছের তেতুল পারে এবং তারা এর স্বাদ গ্রহণ করে।। লাল তেঁতুল নিয়ে তাদের কোন অভিযোগ নাই বলে এলাকাবাসী জানান।
গড়াই নদীর কূলে এই তেঁতুল গাছটিকে সংরক্ষণ করে স্থানীয় এলাকাবাসীর দাবি এটাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হোক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net