February 8, 2026, 8:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

মাগুরায় দু’গ্রুপের আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরা জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।
স্থানীয় সূত্র জানায় সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ  সৈয়দ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংর্ঘষ হয়। এরা দুজনেই ক্ষমতাসীন দলের সমর্থক।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, নজরুল ইসলাম ও সৈয়দ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বর প্রার্থী ঘোষণা করা হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
উভয়পক্ষ ধারোলো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের বর্তমান মেম্বর নজরুল মোল্ল্যা এবং মেম্বর প্রার্থী সৈয়দ মোল্ল্যা সমর্থকদের মধ্যে সম্প্রতি বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সংঘর্ষে সৈয়দ মোল্ল্যার সমর্থক সবুর, কবির ও রহমান ঘটনাস্থলে নিহত হয়। অন্যদিকে নজরুল সমর্থক এমরান আহত অবস্থায় ফরিদপুর যাওয়ার পথে মারা যায়।
এ ছাড়া মারাত্বক আহত অবস্থায় নবির, শফিকুল্লাহ ওলিয়ার, শুভ মোল্ল্যাসহ ছয় জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা দাবি করেন, নৌকার নমিনেশন প্রাপ্ত বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ও তার সমর্থক নজরুল মেম্বর গ্রæপের লোকজন পরিকল্পিত ভাবে সবুর, কবির ও রহমান কে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান পুনরায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান পুনরায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net