April 29, 2026, 9:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চলছে শরৎকাল, তবুও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে আজ সকাল থেকেই আবার ‘আগুন ছড়াচ্ছে’ সূর্য।
আবহাওয়া অফিস বলছে, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাসেও বেড়েছে জ্বলীয় বাষ্পের পরিমাণ। আর এ কারণে গরমের অনুভূতিও বেশি হচ্ছে। আরও দু’দিন এমন গরম পড়তে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ক্ষণিকের বৃষ্টিতে তাপমাত্রা গতকালের তুলনায় আজ কিছুটা কম। যদিও গরমের ভ্যাপসা ভাবটা আগের মতোই আছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টি হতে পারে। এরপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা আগের তুলনায় অনেক কমে আসবে।
আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দেশের অন্য এলাকায় কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে। এর প্রভাবে সিলেট‌, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে আজ ৩৬ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫ দশমিক ৬, সিলেটে ৩৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৫ দশমিক ৭, রংপুরে ৩৪ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, এবং বরিশালে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net