March 11, 2026, 1:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

হতাশার হার নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক/

আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামের আগের ম্যাচটি অর্থাৎ পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন, তারা স্কটল্যান্ডের ইনিংস শেষে সহসাই অনুমান করে নেওয়ার কথা, তুলনামূলক দুর্বল স্কটিশদের বিপক্ষে জয় পেতে বেগ পেতে হবে না বাংলাদেশ দলকে।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছিল স্কটল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের বেশি করতে পারেনি মাহমুউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের হার ৬ রানে। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। প্রথম ওভারে দর্শনীয় শটে চার হাঁকান সৌম্য। তবে পরের ওভারে একইভাবে মারতে গিয়ে ৫ রানে সাজঘরে ফেরেন তিনি। লিটন দাসও ফেরেন সমান রানে। শুরুতেই ২ উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে অতি সাবধানী হতে গিয়ে বেশ ধীরগতিতে খেলতে থাকেন দুজন। ফলে রান রেটের চাপ বাড়তে থাকে দ্রুত। পুরো ইনিংস জুড়েই এই চাপ থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। গ্রেভসকে উড়িয়ে মারতে গিয়ে সাকিব আউট হলে ভাঙে ৪৬ বলে ৪৭ রানের জুটি। তার ২৮ বলে ২০ রানের ইনিংসে ছিল একটি চারের মার। এর কিছু পরেই বিদায় নেন ৩৬ বলে ৩৮ রান করা মুশফিক। রানের গতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ১২ বলে ১৮ রানে আউট হন আফিফ। রিয়াদ ২৩ রানে ফিরলে দলের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষে মাহেদীর অপরাজিত ১৩ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড হোয়েল তিনটি, গ্রিভস দুটি এবং ডেভি ও ওয়াট একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জর্জ মুন্সে ও কাইল কোয়েতজার। শুরু থেকেই ব্যাট হাতে হিমশিম খাচ্ছিলেন এই দুজন। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান নিতে সক্ষম হন দুই ওপেনার। তবে তৃতীয় ওভারে আর উইকেট পতন ঠেকাতে পারেনি স্কটিশরা। সাইফউদ্দিনের করা সেই ওভারের চতুর্থ বলে ইয়োর্কারে বোল্ড হন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েতজার। ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর ম্যাথু ক্রসকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন মুন্সে। তবে দিনটা যেন মাহেদী হাসানের। বোলিংয়ে এসেই একই ওভারে দুজনকে ফেরান তিনি। সাজঘরে ফেরার আগে মুন্সে ২৯ ও ক্রস ১১ রান করেন। এর তিন ওভার পর জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ৩ বলের ব্যবধানে তিনি ফেরান রিচি বেরিংটন ও মাইকেল লিস্ককে। এর মাধ্যমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি। ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে সাকিবের শিকার ছিল ৮৮ ম্যাচে ১০৬টি। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিচি বেরিংটনকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে মালিঙ্গার পাশে বসেন সাকিব। সর্বোচ্চ উইকেট শিকারীর সিংহাসনে এককভাবে বসতে তিনি সময় নেন মাত্র ২ বল। সাকিবের করা একই ওভারের চতুর্থ বলে লিটন দাসের তালুবন্দী হন মাইকেল লিস্ক। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লেখান সাকিব। এমন কীর্তির পরের ওভারে আবারো আঘাত হানেন মাহেদী। দলীয় ৫৩ ও ব্যক্তিগত ৫ রানে ক্যালাম ম্যাকলিওড ফিরে গেলে বড় সংগ্রহ করা নিয়ে শঙ্কায় পড়ে স্কটিশরা। তবে দলের চিন্তা দূর করে পাল্টা আক্রমণে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট। তাসকিনের বলে ২২ রান করা ওয়াট আউট হলে ভাঙে ৫১ রানের জুটি। শেষ দিকে একাই লড়াই করেন গ্রেভস। তার ৪৫ রানের ঝড়ো ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় স্কটিশরা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মাহেদী। এছাড়া সাকিব ও মুস্তাফিজ দুটি এবং তাসকিন ও সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন। টুর্নামেন্টে নিজেদের পরের ম্যাচে ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net