November 7, 2026, 1:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

চুয়াডাঙ্গায় সাত বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবককে কারাগারে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্ত যুবকের নাম আব্দুর বারেক (২৪)। তার বাড়ি দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে।
সোমবার রাত ১০ টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বারেকেরে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ ভোরে অভিযান চালিয়ে বারেককে গ্রেফতার করে পুলিশ।
দামুরহুদা থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায়, ঐ শিশুটি প্রায় পাশের বাসায় টেলিভিশন দেখতে যেত। গত ১১ অক্টোবর বেলা ১১ টার দিকে টেলিভিশন দেখতে গেলে বাড়িতে কেউ না থাকায় বারেক প্রথমে ঐ শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায়। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বারেক। বিষয়টি কাউকে না জানাতে বলে।
বিষয়টি কাউকে না বলে শিশুটি একই গ্রামে তার নানা বাড়ি চলে যায়। কয়েকদিন শিশুটি তার গোপনাঙ্গে প্রন্ড ব্যাথা অনুভব করে তখন সে কান্নাকাটি শুরু করে। পরে জিজ্ঞেস করলে ঘটনার বর্ণনা দেয় সে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান সোমবার রাত ১০টার দিকে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা গ্রহন করা হয় এবং ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বারেককে গ্রেফতার করা হয়।
ওসি জানান গ্রেফতারকৃত বারেককে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত বারেককে কারাগারে পাঠায় এবং নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net