November 24, 2026, 12:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

ডা. এস এম মুস্তানজিদের করোনা পজিটিভ শনাক্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুস্তানজিদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

উন্নত চিকিৎসার জন্য তিনি মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির হয়েছেন।

প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ দেশের একজন দক্ষ সার্জন। দীর্ঘ দিন ধরে এই পেশায় মানব সেবা করে আসছেন। তিনি ছিলেন একজন করোনা যোদ্ধা-করোনার তীব্র দিনগুলোতে তিনি জেলাবাসীর জন্য মঙ্গলজনক এমন সকল উদ্যোগের সাথেই তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।

বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তারা আশা প্রকাশ করেছেন ডা. মুস্তানজিদ অবশ্যই করোনার সাথে যুদ্ধে জয়ী হবেন।

কুষ্টিয়া  নাগরিক কমিটির  নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি আকুল আবেদন  করেছেন সংগঠনের সভাপতি ডা. এসএম মুস্তানজিদের জন্য দোয়া করার জন্য।

পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সুস্থ আছেন। আজ তার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net