May 1, 2026, 12:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার সময় এবং পরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার বদ্ধ পরিকর বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ অ‌ক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা এবং প্রতিমার ওপর হামলার খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় দেশে ও দেশের বাইরে হিন্দু সম্প্রদায় ও অন্য ধর্মাবলম্বীদের প্রতিক্রিয়া আমলে নিয়েছে সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ২২টি জেলার বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে উ‌ল্লেখ করা হয়, বহু শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম, জাতি এবং ধর্মের মানুষ এই ভূখণ্ডে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় সহনশীলতার প্রতি আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার সাংবিধানিক বিধান দ্বারা সুরক্ষিত। যদিও দেশের সর্বোচ্চ আইন তার সব নাগরিককে যেকোনো ধরনের বৈষম্য ও অসহিষ্ণুতা থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয়। দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের ধর্ম, বিশ্বাস ও জাতিসত্তা নির্বিশেষে তাদের মৌলিক অধিকার ভোগ নিশ্চিত করে।
সরকার দৃঢ়ভাবে সমর্থন করে যে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। এই প্রেক্ষাপটে সরকার পুনরাবৃত্তি করতে চায় যে, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী সব পক্ষকে যেকোনো ধরনের উসকানির বিষয়ে সংযত থাকা এবং ভিত্তিহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকা কিংবা ওই ধরনের গুজবে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এরই মধ্যে সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিরা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই ঘটনাগুলোর বিষয়ে এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই মূলমন্ত্র প্রচারে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ভবিষ্যৎ অপপ্রয়াস রুখে দেওয়ার পাশাপাশি সরকার সব পক্ষকে সহনশীলতা, অংশগ্রহণমূলক এবং বহু মতের মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net