March 12, 2026, 7:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

কুমারখালীতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুমারখালী নাগরিক পরিষদের আয়োজনে  মুল শহরে বিক্ষোভ মিছিল শেষে রেল স্টেশন সংলগ্ন  বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এবং প্রধান বক্তা ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এটিএম আবুল মনছুর মজনু, যুদ্ধাকালীন সদকী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেখ, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার কাজল, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net