March 13, 2026, 5:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন।
আজ সোমবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ঈদগাপাড়ার আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন (১৭)। তারা দুজনেই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তারা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে মারা যায় মোটরসাইকেল চালক সজীব। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার বন্ধু মারুফ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান সজীব। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে, আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net