March 12, 2026, 6:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

বিশেষ ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচীর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশেষ টিকাদান ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল প্রায় ৮১ লাখ মানুষকে। তাদের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার স্বাস্থ্য বুলেটিন এ তথ্য জানান অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক। তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের অবহিত করেছি। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভ্যাকসিন পাঠানো হয়েছে। টিকা কর্মকাণ্ডে প্রথম ডোজ টিকা দেওয়া হবে না; শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজন হলে ৩টার পরেও এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলমান থাকবে। তিনি বলেন, ঐদিন সারাদেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকাদানের ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net