August 25, 2026, 7:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

৪০-৪২ ইঞ্চি উচ্চতার আলোচিত দম্পতির ঘর ভাঙল

শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/
৪০-৪২ ইঞ্চি উচ্চতার সেই আলোচিত দম্পতির ঘরেও লাগলো আগুন। ভেঙ্গে গেল ঘর। বিয়ের মাত্র ৭ মাসের মাথায় থেমে গেল সানাইয়ের  শুর।আব্বাস মণ্ডলের বয়স ৩০ হলেও উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। তার কনে মিলবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। পরিবারের বড় সন্তান আব্বাস খর্বাকৃতি হওয়ায়  পিতা-মাতার চেষ্টার অন্ত ছিলনা। শেষ মেষ সন্ধান পেয়েছিল  ১৮ বছর বয়সী মিম খাতুনের, যার  উচ্চতা ৪২ ইঞ্চি। অবশেষে পুতুলের মতো এই কনে কে  উভয় পক্ষে দেখা-দেখির পর মহাধুমধামে হলো বিয়ে। এলাকার মানুষ দারুণ খুশী হয় এমন বিয়ের ঘটনায় । গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক সহ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় এমন আনন্দের সংবাদ। এমন দম্পতির জন্য ছিল সকলের শুভকামনা।কিন্তু টিকল না সেই সংসার। খোঁজ নিয়ে দেখা গেছে, বিয়ের আগ থেকেই সংসার বা বিয়ের পিড়িতে বসার ইচ্ছে ছিল না আব্বাসের। আব্বাস ছন্নছাড়া আর বাউন্ডুলে প্রকৃতির হওয়ায় ভেঙ্গে যায় তাদের সংসার। কপাল পুড়ল পুতুলের মতো দেখতে সুন্দরী মিম খাতুনের। বড় আশা করে  মিম খাতুন কে তার পরিবার বিয়ে দিয়েছিল খর্বাকৃতির ৪০ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দিনের সাথে।
৭ মাসের মাথায়  ২০ অক্টোবর বুধবার বিবাহ বিচ্ছেদ হলো এ দম্পতির।
আব্বাস মন্ডল ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে ও কনে মিম খাতুন একই উপজেলার লক্ষণন্দিয়া গ্রামের ইউনুস আলী মোল্যার মেয়ে। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে আব্বাস মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন সমস্যার কারনে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্পুর্ন বৈধ ভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে দাবি তার।
আব্বাস মন্ডলের পিতা আজিবর মন্ডল বলেন, আশা করে তিনি ছেলেকে বিয়ে দিয়েছিলেন। কিন্ত বিবাহ বিচ্ছেদে তিনি মর্মাহত।সবাই চেয়েছিলেন এ দম্পতির সুখি সংসার জীবন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net