June 17, 2026, 6:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পশ্চিমবঙ্গের কোললকাতায় কোলকাতা প্রেসক্লাবের অনুষ্ঠানের যোগ দিতে পশ্চিমবঙ্গে গেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। কলকাতায় তিনদিনের সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের অর্থায়ন ও সহযোগিতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন পরিদর্শন করেন ড. হাছান মাহমুদ।
সেখানে তাকে স্বাগত জানান বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
সেখানে মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এরপর বেশ কিছুক্ষণ তাদের উভয়ের মধ্যে বৈঠক হয়।
এ সাক্ষাৎকারকে সৌজন্যমূলক আখ্যা দিয়ে হাছান মাহমুদ জানান, আমি যেহেতু একজন পার্লামেন্টের সদস্য, তাই এখানে বিধানসভার কাজ কীভাবে হয়, আমাদের দেশে পার্লামেন্টারি কমিটিগুলো কাজ কীভাবে হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হলো। অর্থনীতি বিষয়ক বিভিন্ন আলোচনা হয়েছে। তাছাড়া বিমান বন্দোপাধ্যায়ের আরেকটি পরিচয় হলো তিনি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছেন। সেখানকার একটি নার্সিংহোমে তার জন্মনথিও আছে।
বিমানকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন হাছান মাহমুদ।
স্পিকার বিমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দু’টি বই উপহার দেন মন্ত্রী। স্পিকারও বিধানসভার একটি স্মারক উপহার দিয়েছেন মন্ত্রীকে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net