June 13, 2026, 9:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

দৌলতদিয়ায় ৯ কিলোমিটার যানজট, পার হতে ১৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষা !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ৯ কিলোমিটার যানজট রয়েছে। শনিবার সকালে এই জট পর্যবেক্ষণ করা হয়। সেখানে কোন কোন যানবাহনের পার হতে ১৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ঘাট এলাকায় চালক-হেলপার ও যাত্রীরা সীমাহিন ভোগান্তির মধ্যে রয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) সকালে দৌলতদিয়‌ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজট দেখা যায়।
দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা দিয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের যানজট পরিস্থিতি এড়ানোর জন্য ফেরিঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকায় ট্রাকগুলো ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা এসব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তীব্র হচ্ছে ভোগান্তি।
চালক ও যাত্রীদের অভিযোগ, যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় পদ্মাপারের অপেক্ষায় থাকতে হয়। দিনে পর দিন অপেক্ষায় থাকা ভোগান্তিতে পড়ছেন চালক ও সহযোগীরা।
গোয়ালন্দ মোড় এলাকায় কার্ভার্ডভ্যান চালক বসির উদ্দিন সিদ্দিক জানান, দৌলতদিয়া ফেরিঘাটে বেশিরভাগ সময় দুর্ভোগ থাকে। বুধবারের দুর্ঘটনার কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বাসচালক হারুন উর রশিদ আসকার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের অধিকাংশ ফেরির ফিটনেস নেই। দ্রুত সমেয়র মধ্যে ফেরি চালকদের প্রশিক্ষণ দিয়ে নতুন ফেরি সংযুক্ত করা দরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়‌াঘাট ব‌্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, গাড়ির চাপ সব সময় এক রকম থাকে না। বর্তমানে দক্ষিণঞ্চলের যানবাহনের সঙ্গে শিমুলিয়া বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এ রুটের ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।
মানিকগঞ্জের পাটুরিয়াতে ‘আমানহ শাহ’ ফেরি দুর্ঘটনার দ্বিতীয় দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের অনেক স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net