September 20, 2026, 1:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান কার্যালয় চুয়াডাঙ্গার মোমিনপুরে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়েরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকাল বেলা ১১টায় ঝিনাইদহ র‍্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে অভিযান চালানো হয়। প্রথমে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। পরে রাতে প্রতিষ্ঠানটির সিইও কোম্পানিটির সিইও সদর উপজেলার মোমিনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জুবায়ের সিদ্দিকী ওরফে মানিককে (৩০) খুলনা থেকে গ্রেফতার করা হয়। এর আগে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিক (৬৩), তার ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন (৩০) এবং ম্যানেজার মিনারুল ইসলামকে (৩৫)।
তিনি আরো জানান, সদর উপজেলার আতিকুর রহমান উজ্জল নামে এক ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা প্রতারণার মাধ্যমে আত্নসাৎ করে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি ই-কামার্স প্রতিষ্টান আদিয়ান মার্ট লিমিটেড এর কতিপয় সদস্যদের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের কাছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা আত্নসাতের অভিযোগ রয়েছে। আজই তাদেরকে আদালতে তোলা হবে।
তিনি আরও জানান, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। এমন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওই কোম্পানির সম্পর্কে অনুসন্ধান শুরু করে র‍্যাব। অভিযোগের সত্যতা পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৮০০ এর মত এনভয়েস অর্ডার বাকী আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net