March 2, 2026, 1:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

আসছে দিতি-মিজুর শেষ ছবি

বিনোদন ডেস্ক/

২০১৬ সালে মারা যান প্রখ্যাত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। পরের বছর ২৭ মার্চ মারা যান জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ। প্রয়াত এই দুই শিল্পীর শেষ সিনেমা ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর। এত দেরিতে ছবিটি সেন্সরে জমা দেওয়া প্রসঙ্গে ছবিটির পরিচালক এফ আই মানিক বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শ্যুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শ্যুট করা হয়েছিল, পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।’ দীর্ঘদিন মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি। অন্যদিকে একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে ঢাকার বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ। হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন রোমানা। তিনিও আপাতত অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে সংসার করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net