April 22, 2026, 11:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তান জন্ম, ওজন নিয়ে চিন্তিত চিকিৎসকরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (০২ নভেম্বর) কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন (২৪)।
সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের প্রধান চিকিৎসক মনোরমা সরকার জানান সাদিয়ার নরমাল ডেলিভারি হয়েছে। পাঁচ সদস্যের একটি টিম এই ডেলিভারিতে নেতৃত্ব দেন।
তিনি জানান গর্ভধারণের মাত্র পাঁচ মাসের মধ্যে জন্ম হওয়ায় শিশুদের ওজন যথেষ্ট কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০-৬০০ গ্রাম।
তিনি জানান মা সুস্থ থাকলেও শিশুগুলো কমবেশী ঝুঁকিতে রয়েছে।
শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালের ৩০ জুলাই কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করেন তিনি। এটিই তাদের প্রথম সন্তান জন্মদান।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল ইসলাম জানান সোমবার রাতে সাদিয়া হাসপাতালে ভর্তি হন। হাসপাতার কতৃপক্ষ ঐ নারীর পাঁচ সন্তান ধারন করার বিষয়টি আগে থেকেই জানতো। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি টিম করে দেয়া হয় এবং নরমাল ডেলিভারির পরামর্শ দেয়া হয়।
তিনি জানান শিশুদের অক্সিজেন চলছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকির জায়গাটি রয়েইে যাচ্ছে তাই উন্নত চিকিৎসার জন্য দ্রত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছে।
শিশুদের ছোট ফুফু রাবেয়া বলেন আমরা সবাই রাত থেকেই হাসপাতালে আছি। আমরা খুবই খুশি।
শিশুদের বাবা সোহেল রানা জানান তার খুবই ভালো লাগছে। তিনি জানান তিনি অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছেন না। তিনি বলেন ডাক্তারদের পরামর্শে যে কোন সুবিধাজনক সময়ে বাচ্চাগুলোকে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় নিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net