March 12, 2026, 7:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেয়া ৫ শিশুর ৩ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় বিনা অপারেশনে একসঙ্গে জন্ম নেয়া পাঁচ ভাইবোনের মধ্যে এবার দুই বোনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনের মৃত্যু হলো। বাকি দুই সন্তানকে বাঁচাতে প্রয়োজনীয় সহযোগিতার আকুতি জানিয়েছেন বাবা সোহেল রানা। এর আগে, বুধবার সকালে ছেলে নবজাতক, দুপুর আড়াইটা এক মেয়ে এবং বিকেল সাড়ে ৩টার দিকে আরেক মেয়ে নবজাতক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি দুই কন্যা সন্তানের অবস্থাও সঙ্কটাপন্ন। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে একসঙ্গে জন্ম নেয় এই পাঁচ শিশু। গাইনী চিকিৎসক মনোরমা সরকার মঙ্গলবরাই জানিয়েছিলেন বাচ্চাগুলো কম ওজনের। এ কারণে তাদের সার্ভাইভ করা কঠিন। তাদের রাখার জন্য হাসপাতলে সে রকমের আইসিইউ সাপোর্ট নেই।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল বলেন মনোরমা জানান।
এদিকে বাচ্চাগুলোর পারিবারিক সূত্র বলছে ‘বাচ্চাদের ঢাকায় নিয়ে চিকিৎসা করনোর মতো আর্থিকভাবে সচ্ছলতা ঐ পরিবারের নেই। তাই তারা এখানে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে চায়।
শিশুদের বাবা সোহেল রানা পেশায় একজন চায়ের দোকানী। সেই ধরনের আর্থিক সামর্থ্য তার নেই বলে জানান সোহেল রানার বোন রাবেয়া খাতুন।
যোগাযোগ করা হলে সোহেল জানান তিনি কি করবেন বুঝতে পারছেন না। কারন বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে উন্নত চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা দরকার তার সামান্যও তার নেই।
চিকিৎসক নাজিম উদ্দিন জানান ‘শিশুগুলো এখনো স্ক্যানো ওয়র্ডে আলোর তাপে রাখা হয়েছে। সবাইকেই অক্সিজেন দেয়া আছে। চলছে নিবিড় পর্যবেক্ষণ।
তিনি জানান প্রসুতি মা সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net