May 27, 2026, 5:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় মাদক মামলায় আনোয়ার হোসেন নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর গ্রামের উত্তর কালীর বাড়ি এলাকার নুরুন্নবীর ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ মে বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাহ বাজার এলাকায় আনোয়ার হোসেনের কাছে থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এসআই নওশাদ আহমেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা করেন। এ মামলায় ২০১৮ সালের ১৪ অক্টোবর চার্জ গঠন করা হয়েছে। সাক্ষ্য প্রমাণ শেষে ৪ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আনোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net