August 24, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়ক-মহাসড়ক ছিল থ্রি হুইলার দখলে, যাত্রীদের ভোগান্তি চরমে! 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে  পরিবহন ধর্মঘটের প্রথম দিন শুক্রবার মহাসড়ক দখলে ছিল থ্রি হুইলারদের। শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তারই অংশ হিসেবে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সাধারণ মানুষের দুর্ভোগের সীমাহীন অবস্থা বিরাজ করে। তবে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও স্থানীয় কয়েকটি ছোটখাটো সড়কে লোকাল গাড়ি ও থ্রি হুইলারদের (নছিমন, করিমন, আলম সাধু, মাহেন্দ্র, অটো রিক্সা) দখলে ছিল। সকাল থেকে খোকসা বাসস্ট্যান্ডে ঢাকা মুখি শত শত যাত্রী ভীড় করে।
চাকরি পরীক্ষা দেওয়া লাগবে তাই অনিশ্চয়তার পথে থ্রি হুইলার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন রেজাউল মনিরা। সকাল ৬ টায় রওনা দিলেও ঢাকায় পৌছায় দুপুর আড়াইটার সময়। বিকালে পরীক্ষা থাকায় কোন মতো হলে ৩টায় উপস্থিত হতে।
রেজাউলের মতো অনেক চাকুরী পরীক্ষার্থী ঢাকায় পৌঁছালেও পরীক্ষা দিতে পারিনি বলে অনেক অভিযোগ আসছে এর মধ্যে আমাদের রয়েছে মুনতাজ রেজা ও বাহারুল।
সড়ক মহাসড়কে দূরপাল্লার বাস না থাকায় দিন যেন পরিবহন যাত্রীদের ভোগান্তির জঞ্জালে কাটিয়েছে। অতি দ্রুতই বিষয়টির সমাধান করার লক্ষ্যে পরিবহন সেক্টরের সাথে জড়িত শ্রমিক মালিকরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের একটাই বক্তব্য অবশ্যই তেলের দাম কমিয়ে যাত্রীদের চলাচলের সহনীয় পর্যায়ে করে তোলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net