April 15, 2026, 1:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন

জাতীয় দলে বড় পরিবর্তন এর আভাস

স্পোর্টস ডেস্ক/

ক্রিকেটের যেকোনো বড় আসরে ব্যর্থতা মানেই জাতীয় দলে পরিবর্তন আভাস। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। চলমান টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন টিম ডিরেক্টর হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন। সুজন বললেন, ‘তাড়াহুড়া করলে তো কিছুই হবে না। একটা ধাক্কা তো এসেছে। আমরা ভালো করিনি। এটা তো রকেট সাইন্স না যে হঠাৎ করেই পরিবর্তন চলে আসবে, আমরা জেতা আরম্ভ করব- এটা হবে না। সময়সাপেক্ষ ব্যাপার।’ এরই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। যারা আছে সবাই সামর্থ্যবান। বাইরে আরও কিছু ছেলে আছে। পরিবর্তন অবশ্যই হবে, হওয়াটাই স্বাভাবিক। জানুয়ারিতে হয়তো পরিবর্তন আসতে পারে। কিন্তু এই সিরিজ যেহেতু এত কাছে। খুব বড় পরিবর্তন হবে তা না।’ আনুষ্ঠানিকভাবে বোর্ড চূড়ান্ত না করলেও জানা গেছে পাকিস্তান সিরিজে ডাক পাচ্ছেন তরুণ কয়েকজন ক্রিকেটার। তবে তরুণরা খেললেই যে রাতারাতি সাফল্য এনে দেবে সে ভাবনাতে লাগাম দিতে বললেন সুজন। সুজন বলেন,‘তরুণরা খেললেই বাংলাদেশ জিতবে এমন নয়। কিন্তু ছেলেদের তৈরি করা বড় ব্যাপার। এটা আস্তে আস্তে, পর্যায়ক্রমে করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net